লামায় সাজা প্রাপ্ত ৪ আসামী গ্রেফতার - ajkerparbatta

Random Posts

ads

Breaking News

Post Top Ad

Tuesday, 29 August 2017

লামায় সাজা প্রাপ্ত ৪ আসামী গ্রেফতার

লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার বিভিন্ন মেয়াদের সাজা পরোয়ানাভুক্ত  ৪ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ।  তারা হল, মো. কালু (৪৪),মো, জাহাঙ্গীর (২৯), মো. ইয়াছিন (২৪) ও মো. সেলিম (২৫)।
পুলিশ সুত্রে জানা যায়, পুলিশ সুপার বান্দরবান এর বিশেষ তত্ত্বাবধানে লামা থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই কৃষ্ণ কুমার দাস এই অভিযানের নেতৃত্ব প্রদান করেন। এসময় সঙ্গীয় এএসআই মমতাজ আলী, এএসআই মো. হাবিবুর রহমান, এএসআই. মো. মনোয়ার হোসেন, এএসআই সুজন ভৌমিক ও ফোর্সসহ এই বিশেষ অভিযানে অংশ নেয়। অভিযান শেষে আজিজনগর ইউনিয়নের বিভিন্ন এলাকা হইতে বিভিন্ন মেয়াদে সাজা পরোয়নাভূক্ত পলাতক আসামী মোঃ কালু, মো. জাহাঙ্গীর, মো. ইয়াছিন ও মো. সেলিম সহ জিআর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মো. ওসমান (২৫) কে গ্রেফতার করে।
সাজা পরোয়ানাভুক্ত ৪জন ও ওয়ারেন্টভুক্ত ১জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, সুন্দর একটি টিম ওয়ার্কের কারণে এই অভিযানটি সফল হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot