জুরাছড়িতে সমাজ উন্নয়ন প্রকল্পের মাসিক সভা - ajkerparbatta

Random Posts

ads

Breaking News

Post Top Ad

Tuesday, 29 August 2017

জুরাছড়িতে সমাজ উন্নয়ন প্রকল্পের মাসিক সভা

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির জুরাছড়ি উপজেলায় পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড এর সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট বৃহস্পতিবার   সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান উদয়জয় চাকমা।
জুরাছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা রাশেদ ইকবাল চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা। উপজেলা প্রকল্প সমন্বয়ক চিচিমনি চাকমার পরিচালনা অনুষ্ঠান পরিচালনা করেন।
প্রকল্প সমন্বয়ক চিচিমনি চাকমা জানান, উপজেলায় উন্নয়ন বোর্ডের সমন্বিত সমাজ প্রকল্পের অধীন ১’শ ২৩টি পাড়া কেন্দ্রের মাধ্যমে  ৬হাজার ১’শ ৩৬ টি পরিবারকে সেবা প্রদান করা হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot